বাংলাদেশের উড়ন্ত সূচনা

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৫:৩৪
 
ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। উমেশ যাদব-ভুবেনইশ্বর কুমারদের পিটিয়ে মাত্র ৬ ওভার ৪ বলে অর্ধশতক পূরণ করেছে টাইগাররা। তামিম ইকবাল ২৯ ও সৌম্য সরকার ২০ রানে ব্যাট করছিলেন। 
 
এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। অধিনায়কের সিদ্ধান্তকে সফল করে তুলতে মরিয়া দুই ওপেনার।
 

এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো ভারত-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এর আগে দুই দলের মধ্যে অনুষ্ঠিত একমাত্র টেস্ট বৃষ্টির মুখে ড্র হয়েছে।