রাজধানীতে অস্ত্রসহ আটক ৪

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৫:৪৬
 
রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে মিরপুরের রূপনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
তারা হলেন- শেখ আকবর আলী, রানা শেখ, খন্দকার সোহেল রানা ও বাবুল হাওলাদার।
 
র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারি পরিচালক মাকসুদুল আলম জানান, বৃহস্পতিবার ভোরে মিরপুরের রূপনগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
 
তিনি আরো জানান, এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি শটগান, ২১টি গুলি ও এক লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।