অর্ধশতক করে ফিরলেন সৌম্য

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৬:১০

 

অর্ধশতক হাঁকিয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার (৫৩)। ব্যাট করছেন আরেক ওপেনার তামিম ইকবাল (৪৬) ও ওয়ানডেতে অভিষেক হওয়ায় লিটন দাস (২)। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.২ ওভারে ১০৫/১।
 

ভারতের বিপক্ষে ব্যাটিং নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।উমেশ যাদব-ভুবেনইশ্বর কুমারদের পিটিয়ে মাত্র ৬ ওভার ৪ বলে অর্ধশতক পূরণ করেছে টাইগাররা। ৩৮ বলে আটটি ৪ ও একটি ৬ মেরে নিজের অর্ধশতক পূরণ করেন সৌম্য। কিন্তু ১৩. ৪ বলে রায়নার ছোড়া বলে রান আউট হয়ে যান তিনি।
 

এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।