ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৯ জুন ২০১৫, ০১:০০


আদালত অবমাননার দায়ে জরিমানার টাকা না দেওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই পরোয়ানা জারি করে।

১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তার পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এক সপ্তাহের মধ্যে ওই জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এরপর জাফরুল্লাহ চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৫ জুলাই পর্যন্ত জাফরুল্লাহর অর্থদণ্ড স্থগিত করেন। কিন্তু ওই আদেশর কোন অনুলিপি না পৌঁছানোয় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।