বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার প্রথম রোজার ইফতার করবেন এতিম ও আলেম-ওলামাদের সাথে। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এই ইফতারের আয়োজন করা হয়েছে। দলীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।
উল্লেখ্য, খালেদা জিয়া প্রতিবারই সাধারণত প্রথম রোজায় এতিমদের সাথে ইফতার করেন।
