জামায়াতকে চিঠি দেয়নি ইসি

আপডেট : ১৮ জুন ২০১৫, ২২:০৭
 
৪০ রাজনৈতিক দলকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পুরানো আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিলেও আদালতের রায়ে নিবন্ধন অবৈধ ঘোষিত থাকা জামায়াতে ইসলামীকে চিঠি দেয়নি কমিশন।
 
নির্বাচনে অংশ নিতে ২০০৮ সালে নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার পর ৩৯টি দল তালিকাভুক্ত হয়। পরে সংশোধিত গঠনতন্ত্র দিতে ব্যর্থ হওয়ায় ২০০৯ সালে ফ্রিডম পার্টি নিবন্ধন বাতিল করা হয়। দশম সংসদ নির্বাচনের আগে তিনটি দল নিবন্ধিত তালিকা যোগ হলেও নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় বাদ পড়ে জামায়াত। বর্তমানে ইসির তালিকায় ৪০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।