প্রধানমন্ত্রী আগামীকাল এতিম আলেম প্রতিবন্ধীদের সাথে ইফতার করবেন

আপডেট : ১৮ জুন ২০১৫, ২৩:২৪
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার পবিত্র রমজানের দ্বিতীয় দিনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু, আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকোয়েট হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রতি বছর রমজান মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিম, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের সঙ্গে ইফতার করে থাকেন।