ডিআইজি রফিকুল ইসলামকে দুদকের অব্যাহতি

আপডেট : ১৮ জুন ২০১৫, ২৩:২৯
বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি রফিকুল ইসলামকে (বাবলু) অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন তার বিরুদ্ধে জমা পড়া অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে।
 

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (সিটি এসবি) রফিকুল ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালে অনুসন্ধানে নামে দুদক। ওই বছরের ২১ নভেম্বর অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকল নথিপত্র পর্যালোচনা ও তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগটি নথিভুক্তি করা হয়েছে। রফিকুল ইসলাম বর্তমানে পুলিশের এসবির (প্রটেকশন) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। দুদকের উপ-পরিচালক মো. হামিদুল হাসান এ অভিযোগটি অনুসন্ধান করেছেন।