ভিনগ্রহের বিড়ালের চোখের অপারেশন

আপডেট : ১৯ জুন ২০১৫, ০১:১২

আর আট দশটা বিড়ালের মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠছিলো ভ্যানকুভারের ম্যাটিলডা। কিন্তু চোখ দুটো স্বাভাবিকের চেয়ে একটু বড়ই ছিলো। দিন দিন তা অস্বাভাবিক আকার ধারণ করায় এক সময়ে অন্ধই হয়ে যায় ম্যাটিলডা।

বিড়ালটির চোখের সমস্যা দূর করতে অবশ্য চিকিত্সার কোন ত্রুটি রাখতে চাননি তার মালিক দম্পতি। নিজেদের সামর্থ্য অনুযায়ী নিয়মিত পশু চিকিত্সকের কাছে নিয়ে যান তারা। চক্ষু বিশেষজ্ঞরা জানিয়েছেন, অজানা কারণে তারচোখ থেকে লেন্সের আকার বড় হয়ে যাওয়াতেই চোখে দেখতে পারছে না ম্যাটিলডা। চোখের ড্রপ থেকে শুরু করে সব চিকিত্সাই করিয়েছেন তার মালিক।

তবে চিকিত্সক জানিয়েছেন অপারেশন ছাড়া কোন পথ নেই। ম্যাটিলডার অপারেশনের অর্থ জোগাড়ের জন্য ঐ দম্পতি পরিচয় গোপন রেখে ইনস্তাগ্রামে অর্থ সহায়তা চেয়েছেন। তার চিকিত্সার জন্য অন্তত ২৫ হাজার ডলার দরকার বলেও জানান তারা। ভিনদেশি এই বড় চোখওয়ালা বিড়ালটির চোখের অপারেশনের অর্থ সহায়তা চাওয়ার পর থেকে ইনস্তাগ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এটি।-ইউপিআই