একই অনুষ্ঠানে বাপ্পা ও নচিকেতা

আপডেট : ১৯ জুন ২০১৫, ০২:৪৩

একই অনুষ্ঠানে দুই দেশের দু’জন জনপ্রিয় শিল্পীকে দেখা যাবে এই ঈদের বিশেষ একটি অনুষ্ঠানে। দু’জনই বাংলা গানে রেখেছেন নিজেদের অন্যতম অবদান। এপার বাংলার বাপ্পা মজুমদার ও ওপার বাংলার নচিকেতা।

 
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বাপ্পা মজুমদার এবং অতিথির আসনে থাকবেন নচিকেতা। ঈদের এটিএন বাংলায় ‘নচিকেতা নাইট’ শিরোনামে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানে নচিকেতা তার সব জনপ্রিয় গানগুলো গাইবেন। এমনকি অনুষ্ঠানে নচিকেতার ওপরে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখানো হবে।
 
অনুষ্ঠান প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘একজন গুণী সঙ্গীতশিল্পী নচিকেতা। এভাবে এই প্রথম তার সাথে দেখা। অনেককিছু নিয়েই আলোচনা হয়েছে। অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’