আসছে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে গানবাংলা’র উদ্যোগে নতুন একটি গানে কণ্ঠ দিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। নিজের গানের ব্যাপারে বরাবরই খুব যত্নশীল তিনি।
সেই ধারাবাহিকতায় আসছে ঈদে সলো অ্যালবাম না বের হলেও বেশকিছু গান মুক্তি পাচ্ছে বিভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রে। একইভাবে চলচ্চিত্রেও প্রায় দুই প্রজন্মের সঙ্গীত পরিচালকের সাথে কাজ করছেন তিনি। ওপরের ছবিটি দেশের শীর্ষ জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ থেকে নেয়া।
