জঙ্গিদের বিস্ফোরক সরবরাহ: ঢাবির ল্যাব সহকারীসহ আটক ৪

আপডেট : ১৯ জুন ২০১৫, ২৩:৩৫
 
জঙ্গি সংগঠনকে বিস্ফোরক বানানোর রাসায়নিক সরবারহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারীসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার জাহাঙ্গীর আলম জানান, আটককৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী ও বাকি তিনজন বিভিন্ন ধরণের রাসায়নিকের ব্যবসা করেন।
 
পরে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।