রাজধানীতে ভুয়া ডিবিসহ আটক ৮

আপডেট : ১৯ জুন ২০১৫, ১১:২৮
 
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চারজন ভুয়া গোয়েন্দা পুলিশ ও চারজন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ডিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
 
ডিবির দাবি, আটককৃতদের কাছ থেকে একটি ওয়াকিটকি, দুইটি নকল পিস্তল, একটি হাতকড়া, একটি বোমা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
 
পরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।