বাংলাদেশের জয় বিস্ময়কর কিছু নয়: সুনীল গাভাস্কার

আপডেট : ১৯ জুন ২০১৫, ১৫:৫৬
 
বাংলাদেশের বিপক্ষে হেরে ভারত দল হতবম্ব হলেও অবাক হননি ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি মনে করেন, বাংলাদেশের জয় বিস্ময়কর কিছু নয়। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এই কথা বলেন।
 
সুনীল গাভাস্কার বলেছেন, গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। ভারতের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের জয় লাভ করা অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়।
 
তিনি বলেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার কারণে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। এখানে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে পারস্পরিক যোগাযোগের কারণে তরুণ বাংলাদেশিদের দক্ষতা ও আত্মবিশ্বাস বেড়ে গেছে।
 
এই ম্যাচে পরাজয় বিশ্বকাপের প্রতিফল কিনা জানতে চাইলে সুনীল গাভাস্কার বলেন, এটা হয়েতা ভক্তদের জন্য। কিন্তু খেলোয়াড়রা  এভাবে চিন্তা করবেন না।
 
বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারত বাংলাদেশের কাছে ৭৯ রানের ব্যবধানে হারে। সূত্র: এনডিটিভি।