এতিমদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

আপডেট : ২০ জুন ২০১৫, ০০:৪৭

রমজানের প্রথম দিনে এতিম ও ওলামা মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে রমজানের প্রথম দিনটিতে এ আয়োজন করে আসছেন তিনি।

ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, বেগম সারোয়ারি রহমান, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং দেলোওয়ার হোনের সাঈদীর ছেলে শামীম সাঈদী উপস্থিত ছিলেন।