রাজধানী ও কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। রাজধানীর বনানীতে শুক্রবার ভোরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন মারা যান। ভোর ৫টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে আর্মি স্টেডিয়ামের উল্টো দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাটিবাহী ভ্যানের চারক আরিফ হোসেন (২৫), তার সহকারী শামীম (২২) এবং মুরগির ভ্যানের চালক মিজানুর রহমান (২২)। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেক্যািল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন মুরগির ভ্যানের আরোহী সেলিম, দিন মিয়া এবং মাটিবাহী ভ্যানচালকের সহকারী আশিক ।
বনানী থানার পুলিশ জানায়—ভোরে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান ফ্লাইওভারে উঠতে যাচ্ছিল। অন্য দিকে, বালুভর্তি একটি ট্রাক কুড়িল থেকে উল্টো পথে আসছিল। এ সময় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে ছয় আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তিনজনকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কেরাণীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক:
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী ডিবি কার্যালয়ের সামনে দুুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান মোটরসাইকেল চালক মোহাম্মদ উজ্জ্বল। আহত হন আরো একজন।
প্রত্যক্ষদশীরা জানা—চুনকুটিয়াগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ সময় স্থানীয়রা মোটরসাইকেলের পেছনের সিটে বসা অপর আরোহীকে গুরুতর আহত অবস্তায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
