মোদি কি যোগ সাধনা করেন: পুতিন

আপডেট : ২০ জুন ২০১৫, ১৭:২৬
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আয়ুশ’ নামের একটি মন্ত্রণালয় চালু করেছেন—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিনকে যখন এ কথা বলা হলো, তখন তার প্রশ্ন ছিল—মোদি কি যোগ সাধনা করেন । খবর এনডিটিভির।
 
আয়ুর্বেদ, ইয়োগা, ইউনানী, সিদ্ধ এবং হোমিওপ্যাথি নিয়ে কাজ করা দপ্তরগুলোর সংক্ষিপ্ত রুপ হলো ‘আয়ুশ’ মন্ত্রণালয়। এ রকম বিষয়গুলো নিয়ে কোনো মন্ত্রণালয় হতে পারে, সেটা বিশ্বাস করতে পারেননি পুতিন। তাই তিনি রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রীকে হাসতে হাসতে জিজ্ঞেস করেন—মানুষ কেন এটা করবে। কেউ এটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান— এটা ভেবে নাকি তিনি বিস্মিত হয়েছেন।
 
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনের দ্বিতীয় দিনে শুক্রবার মধ্যরাতে পুতিনের সঙ্গে মোদির সাক্ষাত্ হয়।
 
মোদি সম্পর্কে পুতিন বলেন, ‘তিনি একজন ভালো মানুষ এবং একজন ব্যক্তিগত বন্ধু।’ পুতিন আরো বলেন—তাকে এবং মোদিকে ‘কঠিন নেতা’ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু এটা সত্যি নয়। পুতিন বলেন, ‘আমি কঠিন নই। আমি সব সময় সমঝোতা করতে ইচ্ছুক।’