রাজধানীতে সিটি কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার শিকার মেয়েটি বাড্ডা এলাকায় থাকে। শেওড়াপাড়ায় শনিবার সকালে কোচিং করতে এলে শাকিব নামের এক বন্ধু তাকে বাসায় নিয়ে যায়। এরপর অপর তিন যুবক তাকে নগ্ন করে ছবি তোলে ও ধর্ষণ করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে মেয়েটি নিজেই থানায় গিয়ে অভিযোগ দেয়। তার অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’
