১০ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার সারা দেশে একযোগে এই ফল প্রকাশ করা হয়। এবার পুনর্নিরীক্ষার আবেদন করে ১ লাখ ২৯ হাজার ৩০১ শিক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৬৬৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৯১ জন শিক্ষার্থীর এবং বরিশাল শিক্ষা বোর্ডের ৬৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এ ছাড়া, অন্যান্য বোর্ডেও ফল পরিবর্তন হয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন শিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফল পুনর্নিরীক্ষার ক্ষেত্রে এবার সবচেয়ে বেশি আবেদন পড়ে গণিতে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ বলেন, ‘মোট চারটি দিক দেখা হয়। এগুলো হচ্ছে—সবকটি উত্তরে নম্বর দেয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উত্তোলনে ভুল হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট ঠিক আছে কিনা।
