রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মনির হোসেন (৪০) নামের এক লিফটমিস্ত্রি মারা গেছেন। শনিবার বিকালে উত্তরার হাউজবিল্ডিংয়ের ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে একটি ভবনের এ ঘটনা ঘটেছে।
নিহতের মামাতো ভাই জামাল উদ্দিন জানান—মনির হোসেন হাউজবিল্ডিংয়ে একটি নির্মাণাধীন ভবনে লিফট স্থাপনের কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে তিনি কাজ করার সময় ভবনের এক তলা থেকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
জামাল উদ্দিন জানান—মনির হোসেন পরিবার নিয়ে রামপুরার ওলান রোডে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি বরগুনা সদর উপজেলার রক্ষাচণ্ডী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
