মেসির কাছাকাছিও কেউ নয়: সিমিওনে

আপডেট : ২১ জুন ২০১৫, ১০:৩৮
আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা দিয়েগো সিমিওনে কেবলমাত্র বার্সেলোনা তারকা লিওনেল মেসিকেই বিশ্ব সেরা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমনকি চারবারের ব্যান ডি’অর জয় করা এ মহাতারকার কাছে কেউ আসতে পারবে না।
 
টিওয়াইস টেলিভিশনকে সিমিওনে বলেন, মেসিই সেরা। এমনকি কোনো খেলোয়াড় তার কাছাকাছিও আসতে পারবে না। আশা করছি কোপা আমেরিকার পর মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপাও জিতবে।
 
আর্জেন্টিনার হয়ে ১০০ ম্যাচ খেলা এ্যাটলেটিকো মাদ্রিদ কোচ বলেন, মেসির সঙ্গে কারো তুলনা চলে না। চলমান কোপা আমেরিকার শিরোপা জিতে মেসিই দেশের ২২ বছরের শিরোপা খরা দূর করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
 
দিয়েগো ম্যারাডোনা ও মেসির সঙ্গে তুলনা টানতে রাজি নন সিমিওনে।
তিনি আরো বলেন, তুলনা সবসময় বিতর্কই জন্ম দেয়। তাদের মধ্যে একজনকে বেছে নেয়াটা যুক্তিযুক্ত নয়।
 
ম্যারাডোনা ও মেসি ভিন্ন সময়ে এবং ভিন্ন পজিশনে খেলেছেন। মেসি একজন স্ট্রাইকারের চেয়েও বেশি কিছু, ম্যারাডোনা পুরো মাঠ জুড়েই খেলেছেন বলে তিনি জানান।
 
তিনি আরো বলেন, তারা দু’জনই অতি অসাধারণ খেলোয়াড়। মেসি চারবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতেছে... আপনি এ দু’জন গ্রেটকে তুলনা করতে পারেন না।
 
এ্যাটলেটিকো কোচ সিমিওনে আর্জেন্টিনার হয়ে ১০৬ ম্যাচ খেলে ১৯৯১ ও ১৯৯৩ সালে দুইবার কোপা আমেরিকার শিরোপা জয় করেছেন।
 
আর্জেন্টিনার হয়ে বড় আসরের কোনো শিরোপা এখনো জিততে পারেননি মেসি।