যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৫, ১২:০৫
 
যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দোদাড়িয়া গ্রামের সরদার ব্রিকস নামে ইট ভাটার বিদ্যুতের তার ছিড়ে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (৩২) ও সুমন (২৩)।
 
জানা গেছে, ভাটার বিদ্যুতের তার ছিড়ে পাশের পুকুরপাড়ে পড়ে ছিল। সকালে শিমুল নামে নয় বছর বয়সী এক শিশু ওই তারে জড়িয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে মিলন, সুমন ও ফাতেমা (৩২) নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও মিলন ঘটনাস্থলেই মারা যান। যশোর সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের। শিশু শিমুলের অবস্থাও আশঙ্কাজনক। হতাহতরা সবাই সম্পর্কে আত্মীয়।