গোমেজের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লিভারপুল

আপডেট : ২১ জুন ২০১৫, ১২:৩৯
 
চার্লটন অ্যাথলেটিক ডিফেন্ডার জো গোমেজকে পাঁচ বছরের জন্য দলে নিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল। বর্তমানে তুখোর ফর্মে থাকা এ ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি বিষয়টি শনিবার নিশ্চিত করেছে লিভারপুল কর্তৃপক্ষ।
 
ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের এ খেলোয়াড়ের জন্য অ্যানফিল্ডের ক্লাবটিকে সাড়ে তিন মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে। ডিফেন্ডার গোমেজ সেন্ট্রাল ডিফেন্স অথবা ফুল ব্যাক পজিশনেও খেলতে সক্ষম।
 
দ্বিতীয় সারির চার্লটনের হয়ে গত মৌসুমে ২৪ ম্যাচ খেলা গোমেজ চলতি গ্রীষ্মে লিভারপুলের চুক্তিবদ্ধ চতুর্থ খেলোয়াড়। ক্লাবটি ইতোমধ্যেই জেমস মিলনার, ড্যানি ইংস এবং এডাম বোগডানকে দলে নিয়েছে।

খবর বাসসের।