মোগাদিসুতে আল-শাবাবের হামলা

আপডেট : ২১ জুন ২০১৫, ১৩:২৯
 
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে হামলায় চালিয়েছে দেশটির জিহাদি সংগঠন আল-শাবাব। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
 
প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে জাতীয় গোয়েন্দা সদর দফতরের কাছে একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। পরে সেখানে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
 
আল-শাবাব দাবি করেছে, তারা গোয়েন্দা ভবনে প্রবেশ করে অনেক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে।
 
কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, জঙ্গি গোষ্ঠীটি প্রকৃতপক্ষে কাছের একটি আবাসিক ভবনে হামলায় চালিয়েছে।
 
দেশটির নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হলেও আল-শাবাব প্রায়ই মোগদিসুতে হামলা চালাচ্ছে। এর আগে গোয়েন্দা কার্যালয় লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সূত্র: বিবিসি।