আগামী ৯ জুলাই থেকে শুরু হবে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। ঢাকা ও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যের এসব ট্রেনের টিকেট ধাপে ধাপে ১৩ জুলাই পর্যন্ত টিকেট পাওয়া যাবে।
রেলমন্ত্রী মুজিবুল হক রবিবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির সময় সূচি জানান।
ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে ১৩ তারিখের টিকেট ৯ জুলাই, ১৪ তারিখের টিকেট ১০ জুলাই, ১৫ তারিখের টিকেট ১১ জুলাই, ১৬ তারিখের টিকেট ১২ জুলাই এবং ১৩ জুলাই ১৭ তারিখের টিকেট বিক্রি করা হবে।
আবার ঈদের পর ঢাকা ও চট্টগ্রামে ফেরার জন্য ২০ জুলাইয়ের আগাম টিকেট পাওয়া যাবে ১৬ জুলাই, ২১ জুলাইয়ের টিকেট পাওয়া যাবে ১৭ জুলাই, ২২/২৩ জুলাইয়ের আগাম টিকেট পাওয়া যাবে ১৯ জুলাই, ২৪ জুলাইয়ের আগাম টিকেট পাওয়া যাবে ২০ জুলাই।
এছাড়াও ঈদের পরে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় টিকেট বিক্রি হবে বলে জানান রেলমন্ত্রী।
