দালাইলামার ৮০তম জন্মদিন উদযাপিত

আপডেট : ২১ জুন ২০১৫, ২০:৪৬
 
প্রার্থনা ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হল তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামার ৮০তম জন্মদিন।
 
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৬ জুলাই দালাইলামার জন্মদিন। তবে তিব্বতি ক্যালেন্ডার অনুযায়ী রবিবার তার দাপ্তরিক জন্মদিন। দালাইলামা তার পরিবার, ভক্ত ও অনুসারীদের নিয়ে দিনটি ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় উদযাপন করেন।
 
৮০তম জন্মদিনে উৎফুল্ল এই আধ্যাত্মিক নেতা তার সঙ্গের অন্যান্য নির্বাসিত তিব্বতি, ভারতীয় ও বিদেশী গণ্যমান্য ব্যক্তিদের বলেন, তিনি আরো ২০ বছর বাঁচার প্রত্যাশা করেন এবং মানুষের মধ্যে ভালোবাসা ও ধর্মীয় সম্প্রীতি বাড়ানোর জন্য কাজ করে যেতে চান।
 
দালাইলামা ১৯৫১ সালে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে পালিয়ে এসে ভারতের ধর্মশালায় বাস করছেন।সূত্র: এএফপি