তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের কাছে পরাজয়ের পর দলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। সামলোচকদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে পদত্যাগের প্রস্তাবও দিয়েছেন তিনি।
মিরপুরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলে ধোনি বলেন, আপনাদের যদি মনে হয় আমার জন্যই ভারতীয় ক্রিকেট ডুবছে, আমাকে সরিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে, তা হলে দিন না। আমাকে সরিয়ে দিন।
তিনি বলেন, যদি মনে হয় অধিনায়কত্বের দায়িত্বটা অন্য কাউকে দিলে ভাল হয়, তা হলে সেটাই হোক। আমার কোনো সমস্যা নেই। আমার কাছে দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় গর্ব। আর ভারতীয় মিডিয়া আমাকে খুব ভালবাসে। আমি হলাম এমন একটা লোক, যাকে কোনো কিছু হলেই দোষী হতে হয়। সেটা তো হতেই হবে, না? কারণ আমার জন্যই তো সব কিছু হয়ে থাকে। সূত্র: আনন্দবাজার।
