নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাই কোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এ সংক্রান্ত এক আবেদনের সংক্ষিপ্ত শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্টের জামিন আদেশই বহাল রাখেন।
একই সঙ্গে মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি প্রধান বিচারপতি এসকে সিনহার বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। ২৫ জুন ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১৮ জুন পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। এতে বিএনপির এই নেতার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা।
