পরের ম্যাচে আরো ভালো করতে চান মুস্তাফিজ

আপডেট : ২২ জুন ২০১৫, ১৫:০১
 
অভিষেক হয়েই প্রথম দুই ম্যাচের মুস্তাফিজুর রহমানের কাছে বিধ্বস্ত হয়ে গেছে পুরো ভারত দল। এখনই তাকে নিয়ে বিস্ময়ের সীমা নেই।  এর মধ্যে মুস্তাফিজ বললেন, পরের  ম্যাচে তিনি আরো ভালো কিছু করতে চান।
 
সোমবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান বলেন, সামনের ম্যাচে আমি আরো ভালো কিছু করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবে আমি যাতে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি।
 
তিনি বলেন, দলের জন্য কিছু করতে পেরে আমি খুশি। বৃষ্টির মধ্যেও দর্শকরা আমাদের খেলা দেখেছে, আমাদের সমর্থন দিয়েছে এজন তাদের ধন্যবাদ জানাই।
 
অভিষেকের প্রথম ম্যাচে ৫০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। আর দ্বিতীয় ম্যাচে ৪৩ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।