রায়পুরায় সড়ক দুর্ঘটনায় বিমান বাহীনির ৫ সদস্য আহত

আপডেট : ২২ জুন ২০১৫, ১৭:৩১


নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় বিমান বাহীনির পাঁচ সদস্য আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলাধীন বাহ্মণের টেক নামকস্থানে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে উপজেলাধীন বাহ্মণের টেক নামকস্থানে ঢাকাগামী বিমান বাহিনীর একটি জিপের সাথে বিপরীত দিক ঢাকা থেকে আসা ভৈরবগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিমান বাহিনীর পাঁজ সদস্যসহ বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ঢাকাসহ আশপাশ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে স্থানীয় লোকজন।

বিমান বাহিনীর আহত পাঁচজনের মধ্যে তিজনের অবস্থাই আশংকাজনক বলে জানা যায়। তাদেরকে ঢাকার সিএমইচে নিয়ে যাওয়া হয়েছে।

 ভৈরব হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।