চার্লসটন চার্চে নিহতদের স্মরণে প্রার্থনা

আপডেট : ২২ জুন ২০১৫, ১৮:১৯
 
গত মঙ্গলবার সাউথ ক্যারোলিনায় অফ্রিকান আমেরিকানদের চার্লসটন চার্চে হামলায় নিহত নয় কৃষ্ণাঙ্গের নাম এখন মানুষের মুখে মুখে। রবিবার সকালে চার্চটি আবার খুলে দেয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে শত শত মানুষ ভিড় করে সেখানে।
 
চার্লসটন চার্চের সাথে সংহতি প্রকাশের জন্য রবিবার একসাথে সাউথ ক্যারোলিনার অন্য চার্চগুলোতে ঘণ্টাধ্বনি বেজে ওঠে। চার্চে এসে প্রার্থনায় রেভারেন্ড জন গিলিসন বলেন, 'তারা এসেছিল প্রভু তোমার  ঘরে একসাথে প্রার্থনার জন্য। কিন্তু শয়তান সেখানে ঢুকেছিল প্রভুর ঘরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য। শয়তান তোমার ভক্তদের পরাজিত করতে পারবে না, শয়তান তোমার ঘরের নিয়ন্ত্রণ নিতে পারবে না।'
 
পুলিশ হামলাকারী দিলান রুফের অনলাইনে একটি পোস্ট অনুসন্ধান করছে। এটি পাওয়া গেলে হত্যাকাণ্ডের পেছনের কারণ জানা যাবে। সূত্র: বিবিসি