স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মিয়ানমারে আটক বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে যে কোন সময় ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে পতাকা বৈঠক যে কোন সময় অনুষ্ঠিত হবে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সহসাই এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ঐ বৈঠকের মাধ্যমে নায়েক রাজ্জাককে ফেরত আনা হবে।
