এএসআই কলিমুর ২ দিনের রিমান্ডে

আপডেট : ২২ জুন ২০১৫, ২১:৫৬
 
 
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় তুরাগ থানার এক নারী কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত পুলিশের এএসআই কলিমুরকে আবারও ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
 
সোমবার সকালে ডিবি পুলিশের এসআই আলম মিয়া তাকে ঢাকা মহানগর আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
 
রিমান্ড আবেদনে বলা হয়, এর আগে আদালত তাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। কিন্তু গ্রেফতারকৃত আসামী ধর্ষণের বিষয়ে কোন মুখ না খোলায় তাকে আবারও রিমান্ডের প্রয়োজন। এসময় আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল করে জামিন আবেদন। এরপর আদালত তাকে ২ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
 
গত ১০ মার্চ খিলগাঁও থানাধীন সি ব্লকের তিলপাপাড়ার ১৭ নম্বর রোডের ৮৬/৩, নম্বর বাড়ির নিচতলার বেডরুমে আটকে রেখে ঐ নারী কনস্টেবলকে তার সাবেক স্বামী এএসআই কালিমুর রহমান আরো তিন সহযোগীকে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। ১৬ই জুন কক্সবাজারের কলাতলী এলাকা থেকে এএসআই কলিমুর রহমানকে গ্রেফতার করে কক্সবাজার সদর থানা পুলিশ।