নেইমারের বিরুদ্ধে চার ম্যাচের নিষেধাজ্ঞা বাতিলের জন্য আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সোমবারই চিলির সান্টিয়াগোতে অবস্থানরত ব্রাজিল দল ছেড়েছেন এই বার্সেলোনা তারকা।
সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘রবিবার নেইমার এবং কোচিং কর্মকর্তাদের মধ্যে সভার পর সিবিএফ দক্ষিণ আমেরিকান কনফেডারেশন কনমেবোলের দেওয়া সিদ্ধান্তকে সম্মান দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কোচিং কর্মকর্তা এবং খেলোয়াড়রা আশা করছি পুরো টুর্নামেন্ট জুড়েই কনমেবোল এ রকম কঠোর থাকবে।’
বুধবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার সাথে ১-০ গোলে হারার পর মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করায় লাল কার্ড দেখেন নেইমার। প্রাথমিকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেও পরবর্তীতে নেইমারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। সূত্র: সুপারস্পোর্টস
