উপরে মুড়ি নিচে ইয়াবা, আটক ১

আপডেট : ২৩ জুন ২০১৫, ১২:২৮
 
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মুড়ির প্যাকেটে থেকে এক হাজার ৭০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
আটককৃতের নাম মো. ইলিয়াস। তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।
 
কমলাপুর রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, সাকলে চট্টগ্রাম থেকে ট্রেনে করে কমালপুর নামেন ইলিয়াস। এসম তার আটক করে তল্লাসি চালানো হয়। ইলিয়াসের সঙ্গে থাকা একটি মুড়ির প্যাকেটে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।