‘আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে’

আপডেট : ২৩ জুন ২০১৫, ১৪:৩৩
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।’
 
মঙ্গলবার আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের দীর্ঘ ৬৬ বছরের অর্জনের কথা তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।’
 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক রাজনৈতিক দল আছে- অনেক অনেক বার রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। কিন্তু কম রাজনৈতিক দলই ঠিকমত দেশ পরিচালনা করেছে। আগামী প্রজন্মের প্রতি আমাদের আশা রয়েছে, তারা এ দলকে (আওয়ামী লীগ) অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে।’