রুয়ান্ডার গোয়েন্দা প্রধান লন্ডনে গ্রেফতার

আপডেট : ২৩ জুন ২০১৫, ১৫:০০
 
রুয়ান্ডার গোয়েন্দা প্রধান জেনারেল ইমানুয়েল কারেঞ্জি কারাকেকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। স্পেনে যুদ্ধাপরাধের দায়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
 
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে। কারাকেকে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাকে রিমান্ডে নেয়া হয়েছে।
 
কারাকেকের বিরুদ্ধে ১৯৯৪ সালে রুয়ান্ডা গণহত্যার পর ব্যাপক বিধ্বংসী কর্মকাণ্ডের আদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। ঐ বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রায় ৮ লাখ রুয়ান্ডার নাগরিককে হত্যা করে হুতু চরমপন্থিরা। সূত্র:বিবিসি।