জাপানের ওকিনাওয়া দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ অনুষ্ঠানে জনতার রোষানলের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি নিয়ে জাপানের ভূমিকার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপস্থিত লোকজন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের একমাত্র স্থল যুদ্ধে দ্বীপটিতে প্রায় আড়াই লাখ মানুষ নিহত হন। তার মধ্যে এক লাখেরও বেশি ছিলেন বেসামরিক মানুষ। তার ৭০ তম বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিবাদের ঘটনা ঘটল।
IMG0
অনুষ্ঠানটিতে শিনজো অ্যাবে ছাড়াও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে এক জন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্দেশ্যে 'ফিরে যাও' বলে শ্লোগান দিতে থাকেন। আরেকজন শিনজো অ্যাবেকে 'মিথ্যাবাদী' আখ্যা দেন।
দেশটিতে প্রধানমন্ত্রীকে এর আগে কখনো এরকম প্রকাশ্য বিরোধিতার মুখোমুখি হতে হয়নি। এই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতি স্থানীয়দের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি
