সাউথ ক্যারোলিনার গভর্নর রাজধানী কলম্বিয়া থেকে 'কনফেডারেট' ফ্ল্যাগ তুলে ফেলার নির্দেশ দিয়েছেন। ১৮৬১ থেকে ১৮৬৫ সালের মধ্যে সংঘটিত আমেরিকার গৃহযুদ্ধে 'সাউথ'দের প্রতীক ছিল পতাকাটি। রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম শহর চার্লসটনে আফ্রিকান-আমেরিকানদের চার্চে হামলাকারীর দেহে ওই রকম একটি পতাকা জড়ানো ছিল।
গভর্নর নিকি হেলি বলেছেন, 'জাতিকে বিভক্ত করা প্রতীক সম্বলিত পতাকাটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। তবে একটি পক্ষ বলেছে তারা পতাকা সরানোর উদ্যোগে বাধা দেবেন। তাদের বক্তব্য, এটি ইতিহাস-ঐতিহ্যের প্রতীক, ঘৃণার নয়।
এদিকে খুচরা পণ্যের চেইন ওয়ালমার্ট জানিয়েছে, এখন থেকে কনফেডারেশন ফ্ল্যাগের ছবি সম্বলিত কোন পণ্য তারা মজুদ করবে না। আমেরিকান সিভিল ওয়ারের সময় দক্ষিণের রাজ্যগুলো কনফেডারেট ফ্ল্যাগ ব্যবহার করত। তারা দাস প্রথার পক্ষে ছিল। সূত্র: বিবিসি
