মের হিসাব: অভিযোগ নিষ্পত্তির হার ৯৯.৪২ শতাংশ

আপডেট : ২৩ জুন ২০১৫, ২১:৪৩
 
 
চলতি বছরের মে মাসে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে (এফআইসিএসডি) ৩৪৬টি অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এ সব অভিযোগের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ৩৪৪টির। অর্থাত্, অভিযোগের তুলনায় নিষ্পত্তির হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। এপ্রিল মাসে ২৫০টি অভিযোগের মধ্যে নিষ্পত্তি হয়েছিল ২৩৬টি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
 
প্রতিবেদনে দেখা গেছে—মে মাসে সাধারণ ব্যাংকিং সংক্রান্ত অভিযোগ ছিল ১৩৯টি। ঋণ ও অগ্রিম সংক্রান্ত ৬৫টি। আমদানি বিল পরিশোধ সংক্রান্ত ৫৫টি। এ টি এম কার্ড সংক্রান্ত ২৫টি। ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত ১৮টি। মোবাইল ব্যাংকিং সংক্রান্ত ৭টি। রেমিট্যান্স সংক্রান্ত ৫টি ও অন্যান্য বিষয়ে ৩২টি।
 
এ সব অভিযোগের মধ্যে ই-মেইল, ফ্যাক্স ও ডাকযোগে এসেছে ১৯৯টি। কল সেন্টার, টেলিফোনে ১৪৮টি। সবচেয়ে বেশি অভিযোগ ছিল রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বিরুদ্ধে। এরপরের অবস্থানে ছিল বেসরকারি খাতের ব্র্যাক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে।