গতকাল মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ইফতারে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ৩৭ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, সংবিধান বিশেজ্ঞ ড. শাহদীন মালিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান প্রমুখ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারি রহমান, ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, রিয়াজ রহমান প্রমুখ।
