‘ফরাসি ৩ প্রেসিডেন্টের ওপর মার্কিন নজরদারি’

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৫:৪৮

 

ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। ২০০৬ সাল থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত জ্যাক শিরাক, নিকোলাস সারকোজি ও ফ্রাসোয়া ওঁলাদ মার্কিন নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে উইকিলিস।
 

বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের গোপন গোয়েন্দা প্রতিবেদন ও টেকনিকাল নথির বরাত দিয়ে মঙ্গলবার উইকিলিস এই তথ্য জানিয়েছে।
 

তবে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদো আজ এই ইস্যুতে তার প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডেকেছেন।
 

এর আগে ২০১৩ সালে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ওপর গোপন নজরদারি চালানোর অভিযোগ আনা হয়েছিল এনএসএর বিরুদ্ধে। সূত্র: বিবিসি।