গাজা উপত্যাকার জঙ্গি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিদের রকেট হামলার কয়েক ঘণ্টা পর বুধবার এই হামলা চালানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী পাল্টা হামলা চালায়।
এতে আরো বলা হয়, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইয়াদ মরদেচাই এলাকার খোলা জায়গায় এই রকেট হামলা চালানো হয়। উভয় হামলাতেই কারো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: এএফপি।
