এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৬০ টাকা

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৪:৩০

 

চলতি বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬০ টাকা করে। গম বা আটার বাজারমূল্য হিসাব করে ফিতরা নির্ধারণ করা হয়েছে। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত হয় বলে প্রতিষ্ঠানের পরিচালক এ এন এম সিরাজুল ইসলাম জানান।

 

এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।


সিরাজুল ইসলাম জানান, এই হিসেবে এবার সর্বনিম্ন ৬০ টাকা থেকে এক হাজার ৬৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।

 

গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬৫ টাকা।