২১ শতকের সেরা টেস্ট ক্রিকেটার টেন্ডুলকার

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৩:১৬
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিজস্ব ওয়েবসাইটে পরিচালিত জরিপে ২১ শতকের সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় লিজেন্ড শচিন টেন্ডুলকার। ২৩ শতাংশ ভোট পাওয়া টেন্ডুলকারের পর দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। সাঙ্গার প্রাপ্ত ভোট ১৪ শতাংশ।
 
২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০০ টেস্ট খেলে ৫৩.৭৮ গড়ে টেন্ডুলকার মোট রান করেছেন ১৫,৯২১। চলমান শতাব্দি শুরু হওয়ার পর টেন্ডুলকার ১২৭ টেস্টে ৫২.২২ গড়ে মোট রান করেছেন ১০,০৮০। টেন্ডুলকারের মোট ৫১টির মধ্যে ২৯ টেস্ট সেঞ্চুরি করেছেন এ সময়ে।
 
প্রাপ্ত ভোটের দিক থেকে ২১ শতাব্দির শীর্ষ পাঁচ ক্রিকেটারের মধ্যে অপর তিনজন হলেন এডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং এবং জক ক্যালিস। এরা সকলেই নিজ দলের সাফল্যে অসামান্য অবদান রেখেছেন।
 
আশ্চর্য্য বিষয় হচ্ছে এ যাবত ক্রিকেট ইতিহাসে দুই গ্রেটেস্ট স্পিন বোলার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুলধিরন ৯ শতাংশ ও ৩ শতাংশ ভোট পেয়ে যথাক্রমে সপ্তম ও অস্টম স্থানে রয়েছেন।
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার জরিপে ২১ শতাব্দীর শীর্ষ ১০ টেস্ট খেলোয়াড়:
১.     শচিন টেন্ডুলকার
২.    কুমার সাঙ্গাকারা
৩.    এডাম গিলক্রিস্ট
৪.    রিকি পন্টিং
৫.    জ্যাক ক্যালিস
৬.    এবি ডি ভিলিয়ার্স
৭.    শেন ওয়ার্ন
৮.    গ্লেন ম্যাকগ্রা
৯.    মুত্তিয়া মুরলিধরন
১০.  ডেল স্টেইন