খেলায় বাধ সাধতে পারে বৃষ্টি

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৩:৪০
 
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বুধবার মাঠে নামবে মাশরাফি বাহিনী। সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের সবার চোখে স্বপ্ন ভাসছে হোয়াইট ওয়াশের। তবে আজকের খেলায় বাধ সাধতে পারে বৃষ্টি।
 
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
 
আবহাওয়া অধিদফতর জানায়, বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হৃত পাৃর। সূত্র: বিবিসি।