ফ্রান্সের নিরাপত্তার জন্য হুমকি হয় এমন কোনো কাজ সহ্য করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ। ওঁলাদ ও তার দুই পূর্বসূরীদের উপর যুক্তরাষ্ট্র নজরদারি করেছে উইকিলিস এমন তথ্য প্রকাশ করার পর তিনি এই মন্তব্য করেন।
ফরাসি প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি নেতাদের উপর নজরদারি করবে নাম যুক্তরাষ্ট্রকে এমন প্রতিশ্রুতি দিতে হবে।
উইকিলিস বলেছে, ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ওঁলাদ, নিকোলাস সারকোজি ও জ্যাক শিরাকের উপর নজরদারি করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র নেড প্রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র ওঁলাদের যোগাযোগ ব্যবস্থার উপর কোনো নজরদারি করেনি এবং করবেও না।
এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বিরুদ্ধে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ব্রাজিলিয়ান ও মেক্সিকার নেতাদের উপর নজরদারি করার অভিযোগ উঠেছিল।
মঙ্গলবার উইকিলিস বিভিন্ন নথি প্রকাশ করা শুরু করে। সূত্র: বিবিসি।
