থাইল্যান্ড থেকে আরো ৪১ জন ফিরছে আজ

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৭:৩৭


অবৈধ পথে মালেশিয়া যাওয়ার পথে থাইল্যান্ডে উদ্ধার হওয়া আরো ৪১ জন বাংলাদেশি আজ বুধবার সন্ধ্যায় দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।