প্রাইভেট-কার চাপায় রিকশাচালক নিহত

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৮:১৩
মহানগরীর হোসেনীগঞ্জ ফায়ার সার্ভিসের মোড়ে প্রাইভেট-কার চাপায় মঞ্জুর হোসেন (৫০) নামক এক  রিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর দুই রিকশা চালক। এরা হলেন,  লালু (৩০) ও আয়নাল (৫০)। নিহত মঞ্জুর নগরীর সায়েরগাছার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোরে বেপরোয়া গতির একটি প্রাইভেট-কার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি রিকশাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে এসব রিকশার চালক আহত হন। এ সময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরকে মৃত ঘোষণা করেন।  অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, প্রাইভেটকার ও এর চালককে আটকের চেষ্টা চলছে। আলামত হিসেবে ভাঙ্গা রিকশা তিনটি থানায় আনা হয়েছে।  নিহতর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে তাকে জানানো হয়েছে।