ইসরাইলি বিমান বাহিনী বুধবার গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে। গত এক মাসে এ নিয়ে পাঁচবার গাজায় বিমান হামলা চালানো হল।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ফিলিস্তিনদের রকেট হামলার জবাবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী পাল্টা হামলা চালায়।
ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইয়াদ মরদেচাই এলাকায় খোলা জায়গায় এ রকেট হামলা চালানো হয়। উভয় হামলাতেই কারো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: এএফপি
